ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৩:২৩
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারে প্রবেশ করে তিনজন স্টাফকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কাউন্টার থেকে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রেখেছে তিতাস কমিউটার কর্তৃপক্ষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আক্রান্ত স্টাফদের অভিযোগ, নাজমুল হুদা সানী নামের স্থানীয় নেতা পরিচয়দানকারী এক ব্যক্তি তাদের ফোনে না পেয়ে জোরপূর্বক কাউন্টারে প্রবেশ করেন। পরে তিনি কাউন্টারে কর্মরত তিনজন স্টাফকে চর-থাপ্পড়সহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে তিতাস কমিউটার কর্তৃপক্ষ কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ রাখে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজমুল হুদা সানী জেলা ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচিত।
এ ঘটনায় ভুক্তভোগী স্টাফদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত নাজমুল হুদা সানীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত ও এর পেছনের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ