ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৪:৩০

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুরসহ গড়াই নদীতীরবর্তী চরাঞ্চলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ ফসলের মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষক ও নিম্নআয়ের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

রবিবার(১৩সেপ্টেম্বর)সরেজমিনে চরমহেশপুর এলাকায় গিয়ে দেখা যায়, নদীসংলগ্ন নিম্নাঞ্চলের ঘরবাড়ি, উঠান ও রান্নাঘরে পানি ঢুকে পড়েছে। অনেক পরিবার উঁচু স্থানে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এছাড়া চরাঞ্চলের বিভিন্ন জমিতে আবাদ করা ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে গড়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি আরও বাড়লে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

চরমহেশপুর গ্রামের এক গৃহবধূ বলেন, ঘরের চারপাশে পানি উঠে গেছে। রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ছোট শিশুদের নিয়ে খুব কষ্টে আছি।

স্থানীয় কৃষকরা জানান, নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। দ্রুত পানি না কমলে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, “নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুত এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, চরাঞ্চলের মানুষের নিরাপত্তা ও জীবিকার স্বার্থে দীর্ঘমেয়াদি নদীশাসন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ