ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৪:৩৩

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে ৮টি গরু চুরিকরে নিয়ে গেছে।  
রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 

ভুক্তভোগী কৃষক হায়দার আলী জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং একে একে ৮টি গরু নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পরেন। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরু গুলোর কোনো সন্ধান মেলেনি।
 এই গরু গুলোই ছিল তার পরিবারের মূল সম্বল। একসঙ্গে সব কটি গরু হারিয়ে এই পরিবার এখন দিশেহারা।  চুরি যাওয়া গরু গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক  ছড়িয়ে পরেছে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, পুলিশ চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। চুরি যাওয়া গরু গুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের সদস্যদের শনাক্ত করতে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ