ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৪:৩৬

কখনো ভূমিহীন মানুষের অধিকার আদায়ে, কখনো নারীর ক্ষমতায়নে, আবার কখনো প্রান্তিক মানুষের জীবন-জীবিকার সংকট তুলে ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘নিজেরা করি’। অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বরকে সামনে রেখে দীর্ঘদিনের সেই পথচলার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার এবং স্থানীয় পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগের কথা উঠে আসে।

অনুষ্ঠানে শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজের পিছিয়ে থাকা মানুষের কথা বলার সুযোগও তৈরি হয়। ভূমিহীন নারী-পুরুষের অধিকার, নারীর অংশগ্রহণ, সামাজিক বৈষম্য কমানো এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বক্তারা।

ভূমিহীন নেতা মো. রহমত আলীর সভাপতিত্বে এবং মো. আবু হাসেমের সঞ্চালনায় বক্তব্য দেন নিজেরা করি সংস্থার রায়গঞ্জ অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, সাইফুল ইসলাম আলাল, রেজাউল করিম খান, সাংবাদিক দীপক কুমার কর, ভূমিহীন নেত্রী খোদেজা বেগম, নারগিস বেগম, রিনা বেগম, রফিকুল ইসলাম ও আব্দুস সামাদ জামিলসহ অনেকে। অনুষ্ঠানে নিজেরা করি সংস্থার ৪৫ বছরের কর্মসাফল্য নিয়ে প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক দীপক কুমার কর। প্রবন্ধে দীর্ঘ সময় ধরে প্রান্তিক ও অধিকারবঞ্চিত মানুষের সঙ্গে সংগঠনটির কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অধিকার, অর্থনীতি, সামাজিক বৈষম্য ও জীবন-জীবিকার প্রশ্ন। তাই মানুষের সমস্যার সমাধানে তাদের নিজেদেরও সংগঠিত ও সচেতন হয়ে ভূমিকা রাখা প্রয়োজন।

ভূমিহীন নারী নেত্রীরা বলেন, আগে অনেক নারী নিজেদের অধিকার ও সমস্যার কথা প্রকাশ্যে বলতে সংকোচ বোধ করতেন। সংগঠিত হওয়ার মধ্য দিয়ে তাঁরা এখন নিজেদের কথা বলার পাশাপাশি অন্য নারীদেরও সচেতন করছেন। এতে পরিবার ও সমাজে নারীদের অংশগ্রহণও বাড়ছে।

অনুষ্ঠানে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। ফুলজোড় নদী রক্ষায় ‘জল জননীর আর্তনাদ’ নাটক মঞ্চস্থ করা হয়। নাটকের মাধ্যমে নদী ও পরিবেশের সঙ্গে মানুষের জীবন-জীবিকার সম্পর্ক এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সাধারণ মানুষের দায়িত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে পরিবেশ, কৃষি, জীবিকা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলোও ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সংগঠনের নেতাকর্মী, ভূমিহীন নারী-পুরুষ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার