শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পেছনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাফি ওই গ্রামের জসিম আকনের ছেলে এবং দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে রাফি দাদা-দাদির সঙ্গে থাকত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় রাফি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
আজ সোমবার সকাল ৭টার দিকে এক প্রতিবেশী বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে কচুরিপানার নিচে শিশুর একটি হাত দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্বজনেরা গিয়ে মরদেহটি রাফির বলে শনাক্ত করেন। খবর পেয়ে শরণখোলা থানা-পুলিশ বেলা ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর বাবা জসিম আকন ও মা লাকি বেগম অভিযোগ করে বলেন, রাফি সাঁতার জানত এবং তার একা খালে যাওয়ার কথা নয়। তাদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজনেরা।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন জানান, শিশুটির শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান