অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসাবে এবং দেশের প্রান্তিক পর্যায়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয়, আরো সহজ ও নিরাপদ করার লক্ষ্যে বাগেরহাটের কচুয়া উপজেলায় বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্য্যক্রম সম্প্রসারনে র্যালী ও ক্যাম্পেইন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ এই স্লোগান নিয়ে সোমবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কুচয়া উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বদরুদ্দোজা। অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম ফরাজী। অগ্রনী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাকুয়া অলিউর রসুল জামিল, স্থানীয় সাইনবোর্ড বাজার পরিচালনা কমিটির সভাপতি সরদার রেজাউল হোসেন, বাধাল বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহিদুজ্জামান মিল্টন, কর্মসুচী আয়োজন ব্যাংকের বাধাল বাজার শাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোঃ হুমাউন কবীর ও গোয়ালমাঠ শাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোঃ জাকারিয়া। এ ছাড়াও উপজেলার ৯টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করে একটি সমন্বতি ব্যবস্থার মাধ্যমে সহজ ডিজিটাল লেনদেন করতে পারবে। এদে নগদ অর্থ বহনের ঝুঁিক নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্চতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ