২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
নাটোরের সিংড়ায় ৭ টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর করেছে প্রতিবেশী আয়াত আলী ও তার সন্তানরা। ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ হয়ে পড়ায় বিকল্প রাস্তা দিয়ে চলাচল করছে সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান, সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের পরিবার। বিকল্প রাস্তা রাত ৮ টায় বন্ধ হয়ে পড়লে বের হওয়ার পথ আর থাকে না। তখন মুলত অবরুদ্ধ হয়ে পড়ে এসব পরিবার।
জানা যায়, প্রতিবেশী জিহাদ আলী শেখের সহায়তায় বিকল্প রাস্তা ব্যবহার করলেও তিনি মালামালের ব্যবসা করায় ব্যবসার নিরাপত্তার স্বার্থে রাত ৮ টায় দরজা বন্ধ করে দেন। তখন মুলত বের হওয়ার আর কোনো পথ থাকে না এসব পরিবারের।
অভিযোগ রয়েছে, বারবার স্থানীয় শালিশ বিচার অমান্য করে আয়াত আলী ও তার সন্তানরা প্রভাব খাটিয়ে রাস্তা অবরুদ্ধ সহ প্রতিবেশীকে হুমকি ধামকি এবং তাদের বসতভিটা নির্মানে বাঁধা প্রদান করে আসছে। আয়াত আলীর সন্তানদের কেউ কেউ যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, ২০১৮ সালে আমি স্থায়ী ভাবে মার্কেট নির্মান করি। ২০১৯ সালে মাপজোখ হওয়ার পর রাস্তা বাদে ৫ ফিট জায়গা তার সীমানায় যায়। এসময় স্থানীয় ভাবে তার সুবিধার্থে মানবিক বিবেচনায় পয়েন্ট ৫৫ শতক জায়গা বিক্রি করে দেই। এভাবে চলা অবস্থায় দের বছর আগে সে আমার জায়গা সহ রাস্তা দখল করে বসতভিটা নির্মান করে। বারবার মানা নিষেধ করলেও তা অগ্রাহ্য করে। সম্প্রতি চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ করার জন্য প্রাচীর নির্মাণ এবং ইটের গাটনি দিয়ে দরজা করেছে। আমরা আর ঐ রাস্তা দিয়ে বের হতে পারিনা।
তিনি আরো বলেন, গত ১ বছর যাবত আমি দোতালায় কাজ করতে পারছিনা। শ্রমিকদের হুমকি ধামকি এবং ইট, পাটকেল মারার কারনে শংকায় কেউ কাজ করতে আগ্রহী নয়। এ বিষয়ে আমি সরকারের কাছে ন্যায় বিচার কামনা করি।
কালিগন্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, আমার সন্তান নাই। গন্ডগোল ভালো লাগে না। হজ্জ করে আসছি। নিরিবিলি থাকতে চাই। কিন্তু প্রতিবেশী আয়াত আমাদের উপর জুলুম করছে। আমরা সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত আয়াত আলী উল্টো তার বাড়ির সীমানায় ৩ ফিট জায়গা আছে বলে দাবি করেন।
রাস্তা বন্ধের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।
ছাতারদিঘী ইউনিয়ন বিএনপি নেতা আ: মমিন সরকার ও আ: জলিল দ্রুত বসে বিষয়টি সমাধান করা দরকার বলে অভিমত ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে উভয়পক্ষ কে আইনের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান