ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু


ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি photo ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৬ বিকাল ৫:২০

মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বয়স্ক- বিধাব- ও প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য নানা ধরনের সরকারি সেবা তৃণমূলে পৌছে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
গত সোমবার ১৪ সেপ্টেম্বর ঘিওর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।  সারা দিনব্যাপি পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চক্ষু সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহজীকরন ও রেজিস্ট্রেশন কার্যক্রম  পরিচালনা করা হয়। একই সঙ্গে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। 
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম, বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আবু কায়ছার রেজা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহিন আলম, ইউপি সদস্য সোনাজ উদ্দিন প্রমুখ। 
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহিন আলম  জানান, ঘিওর উপজেলাতে বর্তমানে মোট ভাতাভোগী আছেন ২ হাজার ৯৯ জন। এর মধ্যে বয়স্ক ১০০৭ জন, বিধবা ৩৯৩ জন, এবং প্রতিবন্ধী ৬৯৯ জন। তবে ইতোমধ্যে সমাজ সেবা অধিদপ্তর থেকে অতি সহজে সেবা পাওয়ার জন্য  বিভিন্ন উদ্যোগ গ্রহনকরা হয়েছে। ঘিওর ইউনিয়নে ৯টি ওর্য়াডে পর্যায়ক্রমে এই সেবামূলোক কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন।  

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ