ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৪-৯-২০২৬ বিকাল ৫:৫৭

 চাঁদপুরে সমাজসেবা বিভাগের অর্থায়নে সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের উন্নয়ন ও সমাজের পরিবর্তনে শিক্ষিত ও মেধাবী তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

বর্তমানে শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটে কাঙ্ক্ষিত শিক্ষা চালিয়ে যেতে হিমশিম খায় উল্লেখ করে তিনি বলেন, এই সহায়তাকে শুধু আর্থিক সহযোগিতা হিসেবে না দেখে সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে নিতে হবে। ভবিষ্যতে নিজেদের মতো অন্য শিক্ষার্থীদের পাশেও দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ