পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
“খেলাধূলায় গড়ি সুস্থ জাতি, স্বপ্ন দেখো খেলো জিতো ” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ২দিন ব্যাপি জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপানি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেলে শহীদ মিনার সংলগ্ন বাউতলা মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর আয়োজনে এবং জেলা শিক্ষা অফিস এর সহযোগিতায় জেলা পর্যায়ে ২দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনি ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাউয়ুম।
জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় জেলার ৮টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজারগণ, নতুন কুঁড়ি জেলার বিভিন্ন খেলাধূলার আহবায়ক এবং সদস্যবৃন্দ, জেলা শিক্ষা অফিস এর গবেষনা কর্মকর্তা মোঃ আইয়ুব আালী, পরিদর্শক আবু হানিফ ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ এবং শারীরিক শিক্ষা শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে বালক হ্যান্ডবল খেলায় পটুয়াখালী সদর কালেক্টর স্কুল এন্ড কলেজ এবং বালিকা হ্যান্ডবল খেলায় শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। কাবাডি বালক দশমিনা উপজেলার সিকদারিয়া স্কুল এন্ড কলেজ এবং বালিকা কাবাডি গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া দাবা ও সাতাঁর প্রতিয়োগিতায় ৮টি উপজেলা থেকে আগত বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বিজয়ী হয়েছেন তারা আগামি ২১ ও ২২ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় খেলায় অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান