আত্রাইয়ে 'আত্রাই' পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে 'আত্রাই' পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) ২০২৬ সকাল সাড়ে ১০ টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে 'আত্রাই' পত্রিকা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্রাই পত্রিকার প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে মিতু ও জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল ইসলাম।
বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব আনিসুল রহমান বুলু, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন,
যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, কবি মোজাম্মেল হক, আরিফুজ্জামান লেবু প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি আঞ্চলিক পত্রিকা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও অবহেলিত মানুষের সুখ-দুঃখের প্রতিচ্ছবি।
'আত্রাই' পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সমাজ গঠনে উদ্বুদ্ধ করার জন্য আমি পত্রিকা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রকাশনা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান