মেহেরপুরে পৌর শহরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র আটক
মেহেরপুর পৌর শহরের ০৩ নম্বর ওয়াড তাঁতীপাড়ায় একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি ও দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২৬) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর বড় ছেলে ফিরোজ হোসেন (৫৬), তার পুত্র আমানুল্লাহ আমান (২৭) কে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালীন তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য ও গুলির পাশাপাশি বেশ কিছু মুঠোফোন ও দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
অভিযানে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান