ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১:৪৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভোলার মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নজরুল শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় ছিল নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নৃত্য। বিভিন্ন বয়সী প্রতিযোগীরা এতে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। এ সময় তিনি প্রতিযোগীদের পরিবেশনা উপভোগ করেন এবং নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিন, জুরান চন্দ্র মজুমদার, মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, দেশপ্রেম ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত