নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা
পিরোজপুরের নাজিরপুরে ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে অহিদুল মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অহিদুল মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং বর্তমানে বইবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছিলেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. হাসান মিয়া জানান, কয়েক বছর আগে অহিদুলের প্রথম স্ত্রী ওই আশ্রয়ণ প্রকল্পে বিষপানে মারা যান। তাঁদের সংসারে জমজ দুই ছেলে ও ১২ বছর বয়সী এক মেয়ে রয়েছে। মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর অহিদুল দ্বিতীয় বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী বর্তমানে প্রবাসে থাকায় তিন সন্তানকে নিয়েই তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী অভিযোগ করেছে—প্রায় ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে তাঁর বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। প্রায় দুই মাস আগে বিষয়টি সে তার দাদিকে জানায়। তবে দাদি বিষয়টি কাউকে না জানানোর পরামর্শ দেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অন্যদিকে, বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছে কিশোরী।
সোমবার সকালে বাবার কথিত নির্যাতনের বিষয়টি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জানায় কিশোরী। পরে দুপুরে অহিদুল বাড়িতে ফিরলে স্থানীয়রা তাঁকে আটক করেন। এ সময় তাঁকে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, একপর্যায়ে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন।
খবর পেয়ে নাজিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি রাখা হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করে থানায় নেওয়া হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান