নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক জনবাণী’ পত্রিকার মাল্টিমিডিয়া নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ শহীদকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাথে এ মানববন্ধন করা হয়।
জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর থেকেই তিনি সাংবাদিক মোহাম্মদ শহিদ কে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ সময় সাংবাদিকেরা অভিযুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী আব্দুল কাদের জসিমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এবং অতি দ্রুত তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করার জোর দাবি তুলে সকলে, তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নোয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা