ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১:৪৮

নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে সদ্য বদলি হওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সকালে দৈনিক আজকের পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েলের মুঠোফোনে কল করে তাঁকে অশালীন ভাষায় গালাগাল করেন মোয়েতাছেমুর রহমান। একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি খাদ্যগুদামে একই কৃষকের নামে একাধিকবার ধান কেনা,অস্তিত্বহীন বা‘গায়েবি’ কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ এবং কাগজপত্রে ধান কেনাকাটার তথ্য উঠে আসে খাদ্য অধিদপ্তরের তদন্তে। এসব অনিয়মের ঘটনায় খাদ্য অধিদপ্তরের তদন্তের পর গত ৩১ আগস্ট বিরিশিরি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনার পর গত ৯ সেপ্টেম্বর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানকে নেত্রকোনা থেকে বদলি করে ঢাকায় সংযুক্ত করা হয়। 

গত ১৩ সেপ্টেম্বর এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় ওই প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হন জেলা খাদ্য নিয়ন্ত্রকে মোয়েতাছেমুর রহমান।

খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, খাদ্য অধিদপ্তরের তদন্তে জেলার বিরিশিরি খাদ্যগুদামের ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মের বিষয়টি তদন্তে উঠে আসে। এর পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল বলেন, ‘‘বিরিশিরি খাদ্যগুদামে বেনামি ও গায়েবি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের বিষয়টি খাদ্য অধিদপ্তরের তদন্তেই উঠে এসেছে। অনিয়মের কারণে গুদাম কর্মকর্তাকে বরখাস্ত এবং জেলা খাদ্য নিয়ন্ত্রককে বদলি করা হয়েছে। আমি সেই তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করেছি। প্রতিবেদনে বদলি হওয়া কর্মকর্তার বক্তব্যও দেওয়া হয়েছে। এরপরও তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে ফোন করে অশালীন ভাষায় গালাগাল করেন এবং পরে ফোন কেটে দেন।’’

তিনি আরও বলেন,‘‘একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। খাদ্য অধিদপ্তরের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’’

এদিকে চলতি বছরের শুরু থেকে নেত্রকোনার কয়েকটি উপজেলায় খাদ্যশস্য সংগ্রহ ও চাল বিতরণ নিয়ে বিভিন্ন অভিযোগের ঘটনায় আলোচনায় ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান। তাঁর বিরুদ্ধে স্থানীয়ভাবে একটি চক্র গড়ে তুলে সরকারি বিভিন্ন প্রকল্পের চাল অধীনস্ত কর্মকর্তাদের মাধ্যমে বাণিজ্য করার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের বিষয়ে খাদ্য অধিদপ্তরের নজরদারি ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে সাংবাদিককে ফোন করে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগের বিষয়ে মোয়েতাছেমুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তাঁকে কল করা হলেও রিসিভ করেননি। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন