ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১:৫২

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—মো. ইয়াসমিন (২২) ও মো. সুমন মিয়া (২৪)।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে কৃষ্ণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটে। চোরেরা সিঁড়ির কক্ষের পাশের দেয়ালে ছিদ্র করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নিচের একটি কক্ষের তালা ভেঙে অফিসের কাজে ব্যবহৃত একটি ফ্রিজ, একটি আইপিএস, একটি পানির মোটর, দুটি ব্যাটারিসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যায়।

পরদিন পরিবার পরিকল্পনা পরিদর্শক অফিসে এসে তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হলে তাঁর নির্দেশে ওই দিনই খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বিভিন্ন সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সন্দেহভাজন মো. ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর বিকেলে মো. সুমন মিয়াকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আটক দুজন চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি ফ্রিজ ও দুটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম এখনই প্রকাশ করা সম্ভব নয়।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর এসআই মো. মঞ্জুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন সোর্সের মাধ্যমে দুইজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, আটক দুজনকে পেনাল কোড, ১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারায় (প্রযোজ্য ধারা অনুযায়ী) আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ