বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
তথ্য প্রযুক্তির এই রমরমা যুগেও নেটওয়ার্ক বিড়ম্বনায় ভুগছেন খোদ বোয়ালমারী পৌর শহরের প্রাণকেন্দ্রর কিছু মানুষ। অবিশ্বাস্য হলেও সত্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও এর আশেপাশের বাসিন্দারা সবসময়ই বিচ্ছিন্ন থাকেন মোবাইল নেটওয়ার্ক থেকে। কোন অপারেটরের নেটওয়ার্কই এলাকাটিতে কার্যকর ভূমিকা রাখছেনা বলে অভিযোগ স্থানীয়দের । অজ্ঞাত কারণে এই নেটওয়ার বিচ্ছিন্নতার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক,নার্স সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা এবং আশেপাশের ভুক্তভোগীরা মুঠোফোনে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দূর্গতি থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি,বিটিআরসি কর্তৃপক্ষ বরাবর গণস্বাক্ষর যুক্ত লিখিত দরখাস্ত দিয়েও কোন সুফল পাচ্ছেননা বলে ভুক্তভোগীদের অভিযোগ।
ঐসব লিখিত দরখাস্ত ও ভুক্তভোগীদের বক্তব্যের সূত্রে জানাযায়,ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিশেষ করে গ্রামীণফোনের নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ অনুপস্থিত থাকে। এতে করে মোবাইল যোগাযোগ ব্যাহত হওয়ায় হাসপাতালটির সার্বিক চিকিৎসা কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। জরুরী যোগাযোগ সমস্যায় বিপাকে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। মোঃ দাউদ হোসেন নামে একজন ভুক্তভোগী স্বাস্থ্যকর্মী জানান,হাসপাতালের মত একটি গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইলে নেটওয়ার্ক থাকেনা এটা খুবই দুঃখজনক । মাঝে মধ্যে মনে হয় মোবাইল ছুঁড়ে ফেলে দেই। জরুরী যোগাযোগ সমস্যার কারণে ডাক্তার,নার্স অন্যান্য স্বাস্থ্যকর্মী, রোগী ও স্বজনদের মধ্যে সমন্বয়হীনতার সৃষ্টি হচ্ছে। ব্যাঘাত ঘটছে জরুরী স্বাস্থ্যসেবা প্রদান ও গ্রহণের ক্ষেত্রে। দাউদ হোসেনের ধারণা, নেটওয়ার্কের টাওয়ার গুলো দূরবর্তী স্থানে অবস্থিত হওয়ায় হাসপাতাল এলাকায় নেটওয়ার্ক সমস্যা দেখা দিচ্ছে। তিনি বলেন,স্বাস্থ্যকমপ্লেক্স সংশ্লিষ্টদের বেশির ভাগই গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহারকারী। তাই সমস্যার সমাধানের লক্ষ্যে প্রথমে গ্রামীণফোনের ১২১ পরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ই-মেইল ও ডাকযোগে লিখিত দরখাস্ত করেন ভুক্তভোগীরা। একই সঙ্গে বিটিআরসি ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও লিখিত অভিযোগ দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে গ্রামীণফোনের একজন প্রকৌশলী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেটওয়ার্ক পরীক্ষা করে সমস্যার বাস্তবতা উপলব্ধি করেন। কিন্তু আজ অব্দি সমস্যার প্রতিকারে কোন পদক্ষেপ নেয়নি গ্রামীণ কর্তৃপক্ষ। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সংলগ্ন এলাকার অসংখ্য গ্রামীণফোন গ্রাহকদের মাঝে ব্যাপক হতাশা ও ক্ষোবের সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে হাসপাতাল এলাকায় দ্রুত একটি টাওয়ার নির্মাণে গ্রামীণফোন কর্তৃপক্ষের প্রতি জোর দাবির পাশাপাশি বিটিআরসি কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করেন দাউদ হোসেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান