ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ২:১০
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও তাঁর অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে তাঁদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
১৪ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন তাদের দেখতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সজু শেখের বাড়িতে উপস্থিত হন। জেলা প্রশাসক তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তাঁদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে যান এবং এই দম্পতির প্রয়োজনীয় চিকিৎসার জন্য শেরপুর শহরের আবেদীন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। উক্ত দম্পতির দুজনেই বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন। একইসাথে তাঁদের অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, সজু শেখ দম্পতির কষ্টের বিষয়টি জানতে পেরে কয়েকদিন আগেই জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তাঁদের খাদ্য, আর্থিক সহায়তাসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। 
ডিসি ফরিদা ইয়াসমিন জানান, জেলা প্রশাসন এ ধরনের অসহায় মানুষের পাশে সবসময় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার বলে ব্যক্ত করেন তিনি 

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস