জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
জমিজমা নিয়ে বিরোধে মহিলাসহ ৫ জনকে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে আপন চাচাতো ভাই। শেরপুরের নালিতাবাড়ীতে ওই ঘটনায় ১২ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে সোহেল মিয়া বাদী হয়ে গত ২৩ আগস্ট মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে আনোয়ার হোসেন, তার দুই ছেলে রাব্বু মিয়া, রাজিব হোসেন, দুই মেয়ে আলেয়া খাতুন, আঞ্জুরা খাতুন, স্ত্রী রাশিদা বেগম, ছেলের বউ মৌসুমী খাতুন, একই গ্রামের আনোয়ারের নিকটাত্মীয় সামাদ মিয়া, সালমান হক, আবুল হোসেন ও আবুল হোসেনের স্ত্রী আমেনা খাতুনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।
মামলা ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, গেল কয়েক বছর ধরেই উপজেলার তালুকপাড়া গ্রামের আনোয়ার হোসেনের সাথে চাচাতো ভাই জিয়ার মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিলো। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার গ্রাম্য শালিসও হয়েছে। হঠাৎ গত ২০ আগস্ট সকাল ৮টার দিকে আনোয়ার হোসেন পরিবার স্বজনসহ রামদা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত নিয়ে জিয়ার মিয়াকে ধানক্ষেতে আক্রমণ করে। এতে বাঁধা দিতে গেলে জিয়ার মিয়ার ভাতিজা আব্দুর রশিদ, আবুজর গিফারী অন্তর, বোন পরীভানু টুকুনি, ভাইবউ আয়শা সিদ্দিকাকে রামদা দিয়ে কুপিয়ে হাড়, মাংস ও রগ কেটে রক্তাক্ত জখম করে হুমকি দিয়ে সদলবলে ফিরে যান।
আহতরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে মামলার বাদী উপজেলার তালুকপাড়া গ্রামের সোহেল মিয়া জানান, ঘটনার পর থেকে আনোয়ার পলাতক রয়েছে। পলাতক থেকেই আদালতে আমাদের বিরুদ্ধে বাড়িঘর লুটপাটের মিথ্যা মামলা করেছে। আনোয়ারের ছেলে রাব্বু মিয়া ও রাজিব হোসেন মেসেঞ্জারে মামলা তুলে নিতে হুমকি দিয়ে বেড়াচ্ছেন- মামলা তুলে না নিলে আবারো আমাদের ওপর হামলা করবে। পরিবারের লোকজনকে জেল খাটাবেন। এতে পরিবারের লোকজন নিয়ে ফের হামলার আশঙ্কায় আছি।
অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনে কল দিলেও তা বন্ধ দেখায়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পাওয়া মাত্রই মামলা এফআইআর ভুক্ত করেছি। আসামীদের মধ্য থেকে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ