ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলায় প্রান্তিক গরুর খামারিদের জন্য সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন (এআই) ও প্রাণিসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের অধীন কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা উপকেন্দ্র থেকে নিয়মিতভাবে এ সেবা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজির শিমলা কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা উপকেন্দ্রে গরুর খামারিদের কৃত্রিম প্রজনন সেবা প্রদান করা হয়। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা এ সরকারি সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন।
কৃত্রিম প্রজননের ক্ষেত্রে উন্নতমানের বীজ (সিমেন) ব্যবহার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে খামারিরা উন্নত জাতের বাছুর উৎপাদনের সুযোগ পাচ্ছেন এবং গবাদিপশুর জাত উন্নয়নের পাশাপাশি খামারিদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও বাড়ছে।
স্থানীয় গরুর খামারিরা জানান, সরকারি ব্যবস্থাপনায় হাতের নাগালে কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা পাওয়ায় তাদের সময় ও খরচ দুটোই কমছে। একই সঙ্গে ভালো মানের বীজ ব্যবহারের ফলে ভবিষ্যতে উন্নত জাতের গবাদিপশু পালনের সুযোগ তৈরি হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা বলেন, “প্রান্তিক গরুর খামারিদের উন্নত জাতের গবাদিপশু পালনে উৎসাহিত করা এবং তাদের উৎপাদন ও আয় বাড়ানোর লক্ষ্যে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা কার্যক্রম চালু রয়েছে। খামারিরা যাতে সহজেই প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”
তিনি আরও বলেন, উন্নত জাতের বাছুর উৎপাদন, গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনায় খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাণিসম্পদ বিভাগের এ ধরনের সরকারি সেবা কার্যক্রম আরও বিস্তৃত করা গেলে ত্রিশালের প্রান্তিক খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ