ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ২:২৫

নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর শনিবার বিকাল ৬ টার দিকে রুপনারায়নপুর (শল্পী খাটা পাড়া) গ্রামের আঃ ছোবহান পিতা- মৃত আঃ জব্বার এর বাড়ি থেকে আব্দুস ছোবহানের স্ত্রী তহুরা বেগমের হাত থেকে পার্শবর্তী বাড়ির সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা (৪২) তহুরার ৫বছরের শিশু মাশরাফিকে ছিনিয়ে টেনে-হেছরে নিয়ে বাড়ীর বাহিরে তাদের খলিয়ানে নিয়ে মিথ্যা অজুহাতে মারপিট করে। মঞ্জুয়ারার ছেলে মিনহাজ (২০) কোদাল নিয়ে ঘটনাস্থলে শিশুটিকে মারপিট করে পুতে ফেলবে বলে অবস্থান করে এবং মঞ্জুয়ারার স্বামী সাইদুল ইসলাম নির্যাতন না থামিয়ে তার স্ত্রী-ছেলেকে উস্কানি দেয় এবং নির্যাতনে সহযোগীতা করে বলে ভুক্তভোগীর অভিযোগ। নির্যাতনের সময় শিশু মাশরাফির কান্না ও চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হলে বিষয়টি নির্যাকারিরা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। হাসপাতালে ভর্তি শিশু মাশরাফি ঘুম থেকে উঠে মাঝে মাঝে ভয় পাচ্ছে ও চিৎকার করছে। এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ‘শিশু নির্যাতনের অভিযোগ সঠিক হলে কোন ছাড় দেওয়া হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস