ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ২:৪৬

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের  পিপুলশান গ্রামে একটি মাত্র কাঁচা রাস্তার কারণে দীর্ঘদিনের চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামের শিক্ষার্থী, মুরগির খামারি ও সাধারণ বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি।

জানা যায়, পিপুলশন গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি প্রতিবন্ধী বিদ্যালয়, বাজার, মসজিদ ও আশ্রয়ন কেন্দ্র।  কাঁচা সড়কের জন্য দুর্ভোগ শত শত মানুষের।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিপুলশান গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। গ্রামে বেশ কয়েকটি মুরগির খামার রয়েছে। রাস্তা খারাপ হওয়ায় সময়মতো খাদ্য সরবরাহ এবং উৎপাদিত মুরগি ও ডিম বাজারে নিয়ে যেতে চরম বিপাকে পড়তে হয় খামারিদের। যানবাহন চলতে না পারায় খামার মালিকদের অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে, যা তাদের ব্যবসায়িক লোকসানের মুখে ফেলছে।
একই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা পেরিয়ে ওই এলাকায় অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় জামাকাপড় ও বইখাতা কাদা লেগে নষ্ট হয়ে যায়, ফলে বৃষ্টি নামলেই শিক্ষার্থীদের ক্লাসে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। এছাড়া গ্রামের কোনো অসুস্থ রোগীকে দ্রত হাসপাতালে নেওয়ার মতোও কোনো পরিস্থিতি থাকে না।

পিপুলশান গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু আশ্বাস মিললেও বাস্তবে রাস্তাটির কোনো সংস্কার কাজ হয়নি।
গ্রামবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে এই কাঁচা রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস