ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৩:০

শেরপুরের নালিতাবাড়ীতে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিবাহ রেজিস্ট্রার (কাজী), বরের বাবা ও কনের বাবাকে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মালেক।

জানা গেছে, সোমবার রাতে উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা দশম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীর সাথে একই ইউনিয়নের সন্নাসীভিটা গ্রামের বাসিন্দা আকরাম আলীর ১৯ বছর বয়সী ছেলে মারফত আলীর সাথে বিয়ের আয়োজন করা হয়। নালিতাবাড়ী পৌরশহরের ভোগাইব্রীজের পাশে কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করার সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান করে।

ভ্রাম্যমাণ আদালতে বাল্য বিবাহ রেজিস্ট্রি করার চেষ্টা করায় বাল্যবিবাহ নিরোধ আইনে কাজী মো: সায়েমকে ৩০ হাজার টাকা অনাদায়ে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বর ও কনের বাবাকে প্রথকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও পূর্নবয়স না হওয়া পর্যন্ত ছেলেকে বিয়ে না দেওয়ার মুচলেখা রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস