ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সনদ জালিয়াতিতে চাকরি-সভাপতির পদ হারানো জাহাঙ্গীর এবার শিবিরের সংবর্ধনায় অতিথি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৪:৮

শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগে ব্যাংকের চাকরি হারানোর পর একই সনদ ব্যবহারের ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদও বাতিল হয়েছিল মো. জাহাঙ্গীর আলমের। সেই ব্যক্তিকেই এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলেও আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগে ২০২৩ সালে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) পদ থেকে চাকরি হারান জাহাঙ্গীর আলম। পরে ওই সনদ ব্যবহার করে পটিয়া সদরের আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেন তিনি।

পরবর্তীতে তাঁর ব্যবহৃত শিক্ষাগত সনদ জাল প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের আগস্টে চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাঁর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ বাতিল করে।

এমন প্রেক্ষাপটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সনদ জালিয়াতির ঘটনায় চাকরি ও সভাপতির পদ হারানো একজন ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। তাঁদের কেউ কেউ বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (এনসিই) বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম।

জাহাঙ্গীর আলমকে অনুষ্ঠানে অতিথি করার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটিয়া উপজেলা শাখার সভাপতি ফয়জুল্লাহ বলেন, “উনাকে আমরা দাওয়াত করিনি। আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজে থেকেই এসেছিলেন।”

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস