ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বড়লেখায় ভারতীয় গরু ও দেশীয় মদসহ গ্রেপ্তার ৪


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৪:৯

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু ও ৪০ লিটার দেশীয় তৈরি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার হাজীগঞ্জ বাজারের গরুর হাটসংলগ্ন রেললাইনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে চারটি গরুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চোরাকারবারি চক্র ভারতীয় গরু চোরাচালানের মাধ্যমে বড়লেখার দিকে নিয়ে আসছে। পরে এসআই মো. আবদুল করিম ও এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন ব্যক্তি গরুগুলো নামিয়ে পিকআপে করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি গরু উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের আব্দুল আজিজ বচুর ছেলে শাহিন আহমদ (১৯) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আফজল হোসাইন আইনুল (২০)। উদ্ধার করা চারটি গরুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

অপরদিকে, সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান এলাকায় ডেফলগাছের নিচে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশা করে দেশীয় তৈরি মদ দক্ষিণভাগ বাজারের দিকে নেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রাজিব রবিদাস (২৬) ও রাজু রবিদাস (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা এবং জব্দ করা সিএনজির মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের দিকনির্দেশনায় বড়লেখা থানা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উপজেলায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার ও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস