ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় আহত পৌর যুবদলের আহ্বায়ক ইরান


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৪:১০

পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় গুরুতর আহত হয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ইরান। সোমবার রাত ১০টার দিকে সিনেমা হল মার্কেটের একটি চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। তাকে মারধরের পাশাপাশি পেটে রড ঢুকিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।

আহত অবস্থায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জানা গেছে, গত রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে ওই দিন রাতেই বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ২১ জন। এরপর থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল। তাছাড়া দুই গ্রুপের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে পোস্ট করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় সিনেমা হল মার্কেটের চায়ের দোকানে দুই গ্রুপের সদস্যরা চা খাচ্ছিলেন। আহ্বায়ক ইরানও সেখানে চা খাচ্ছিলেন। একপর্যায়ে দুই গ্রুপের সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় হঠাৎ অতর্কিতভাবে ইরানের ওপর হামলা চালানো হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ জানান, আহত রোগীর পেটে আঘাত করা হয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

উল্লেখ্য, আরিফুল ইসলাম ইরান রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি ‘দৈনিক বগুড়া’র জেলা প্রতিনিধি এবং পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত