গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তাঁর সাহসী পদক্ষেপ ও ব্যতিক্রমী নানা উদ্যোগের কারণে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া রোডের পাহাড়ঘেরা বাংলোবাড়িতে তাঁর সঙ্গে এক অন্তরঙ্গ সৌজন্য সাক্ষাতে নগরীর সামগ্রিক উন্নয়ন, মানুষের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমেরিকার ফিলাডেলফিয়া বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা ও কৃষিবিদ যুগল কিশোর নাথ (ঝন্টু নাথ)।
আলাপচারিতায় সিডিএ চেয়ারম্যানের দৃঢ় মনোভাব ও আপসহীন অবস্থান স্পষ্টভাবে ফুটে ওঠে। যানজট নিরসন, অনিয়মে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে তিনি কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয়ের তোয়াক্কা না করে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর অনড় অবস্থানের কারণে বিভিন্ন মহলে তিনি প্রশংসিত হচ্ছেন। আলাপে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, কোনো ভয় বা চাপের কাছে মাথা নত না করে চট্টগ্রামবাসীর স্বার্থে তিনি কাজ করে যাবেন।
পাহাড়, সাগর ও নদীবেষ্টিত চট্টগ্রামকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। নগরীর দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসন, চলমান মেগা প্রকল্পগুলোর মানসম্মত ও দ্রুত বাস্তবায়ন, আবাসন সংকট সমাধান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রিং রোড এবং সড়ক সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে। তবে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী বিনির্মাণে কেবল একক প্রচেষ্টা নয়, বরং প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের নাগরিকদের সমন্বিত সহযোগিতার ওপর জোর দেন তিনি। সততা, নীতি ও উন্নয়ন ভাবনায় তাঁর এই সাহসী পথচলা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলেই প্রতীয়মান হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস