ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৪:১৯

সম্প্রতি রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবাদিক শাহিনুর রহমান সোনা'কে প্রাণ নাশের হুমকি দেয়া, দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী  হত্যার বিচার না হওয়া সহ অব্যহত গুম, খুন, মামলা, হয়রানি ও হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল'র চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক, পরিচালক মোহাম্মদ আবির,
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, 
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, রাজশাহী ফটোজার্ণালিস্ট এসোসিয়েশন সভাপতি সামাদ খান, সাবেক সভাপতি শরিফুল ইসলাম তোতা, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খান,  
বাংলাদেশ তৃণমুল প্রেস সোসাইটির কেন্দ্রীয় সদস্য সাগর নোমানী প্রমুখ। 

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তির দাবি জানানো হয়।

সম্প্রতি রাজশাহীতে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহিনুর রহমান সোনা'কে প্রাননাশের হুমকি দেয়া হয়, অবিলম্বে সেই হুমকি দাতাকে গ্রেপ্তারের দাবি জানান তারা। 

তারা বলেন, ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলু-সহ সাংবাদিকতার আড়ালে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সংহতি জানিয়ে বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সুখে দুঃখে পাশে থাকার কথা জানান। 

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যার সঙ্গে জড়িত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, সেসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্প্রতি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকির অভিযোগের প্রসঙ্গ তুলে গোলাম মোস্তফা মামুন বলেন, এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও নির্যাতনের ঘটনায় আমরা নিন্দা জানাই। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে রাজপথে নামতে বাধ্য হবো।
 
রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি
সরকার শরিফুল ইসলাম ও শাহরিয়ার অন্তু, রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য ও প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল, সদস্য রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, সানি সহ সিনিয়র সাংবাদিক মামুন রেজা, ওবাইদুল ইসলাম রবি, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, লিয়াকত হোসেন, শাহীন সাগর, মাজহারুল ইসলাম চপল ও অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন