ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৪:২০

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ৩নং রাজাগাঁও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু আহমেদের বিরুদ্ধে। রোববার চৌরঙ্গী বাজার এলাকায় স্থানীয় ডিলার মেসার্স অনন্ত কুমার কুন্ডু পয়েন্ট-এ সার বিতরণ শুরু হয়।
অভিযোগ রয়েছে, বিতরণের পূর্বে সার আত্মসাৎ এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করে এক সাংবাদিককে সার পাইয়ে দেন ওই কর্মকর্তা। স্থানীয়দের তোপের মুখে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে তিনি পরে ১, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সুষম বণ্টনের উদ্যোগ নেন। তবে কৃষকদের অভিযোগ, কার্ড ও টাকা নিয়ে মাস্টাররোলে স্বাক্ষর নেওয়ার পর রশিদ দেওয়া হলেও পরে সার শেষ বলে তাদের টাকা ফেরত দেওয়া হয়। একরামুল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহাতাব আলী ও মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন কৃষক সার না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরে যান।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু আহমেদ জানান, তিনি স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে প্রকৃত কৃষকদের মাঝেই সার বিতরণ করেছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার