জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে সাত দিনব্যাপী মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের বারিধারা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।
জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্রর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম।
কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ জুয়েল, তৌফিক এলাহী, আব্দুল মতিন, সদস্য সাগর, সেন্জুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে নেতাকর্মীরা বারিধারা এলাকার বিভিন্ন স্থানে মশক নিধনের জন্য স্প্রে করেন। একই সঙ্গে সড়কের পাশ, ড্রেন, ঝোপ-ঝাড়সহ বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচির বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়, এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের এলাকায় পানি ও ময়লা-আবর্জনা জমে আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো যাবে।
তিনি বলেন, এ লক্ষ্যেই জেলা যুবদলের উদ্যোগে সাত দিনব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচির আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’