পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
কক্সবাজারের পেকুয়া পৌরসভার ব্যস্ততম পেকুয়া বাজার ও প্রধান সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার স্তূপে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে লাইফ কেয়ার হাসপাতাল, জনতা ব্যাংক এলাকা,চৌমুহনী এস আলম কাউন্টার এলাকা, আশরাফুল উলুম মাদ্রাসার সামনের সড়ক এবং পরিষদ রোডে দিনের পর দিন ময়লা-আবর্জনা অপসারণ না হওয়ায় নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাজারের পচা সবজি, মাছ-মাংসের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের গৃহস্থালির আবর্জনা সড়কের পাশে স্তূপ হয়ে পড়ে রয়েছে। তীব্র দুর্গন্ধে পথচারী, শিক্ষার্থী, যাত্রী ও ব্যবসায়ীদের চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকেই নাক চেপে সড়ক অতিক্রম করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার না করায় পরিবেশ দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে। দুর্গন্ধের কারণে অনেক ক্রেতাই দোকানে আসতে চান না, ফলে ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
আশরাফুল উলুম মাদ্রাসার আশপাশের বাসিন্দারা বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। আবর্জনা থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ ও মাছি-মশার উপদ্রব শিক্ষার পরিবেশেও বিরূপ প্রভাব ফেলছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানির সঙ্গে আবর্জনা ছড়িয়ে পড়ে সড়ক ও ড্রেনে জমে জলাবদ্ধতারও সৃষ্টি হয়।
চৌমুহনী ও পরিষদ রোড এলাকায় চলাচলকারী যাত্রীরা জানান, এটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলেও পরিচ্ছন্নতার অভাবে এর সৌন্দর্য নষ্ট হচ্ছে। নিয়মিত বর্জ্য অপসারণ ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ডাস্টবিন স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। অন্যথায় পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, পেকুয়া বাজার, চৌমুহনী, এস আলম কাউন্টার, আশরাফুল উলুম মাদ্রাসা ও পরিষদ রোডসহ পুরো প্রধান সড়ক থেকে দ্রুত আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হোক।
পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়া বাজার ও চৌমুহনী এলাকার যানজট, বর্জ্য ব্যবস্থাপনা সমস্যাগুলো দীর্ঘদিনের। এসব কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি বাড়ছে। জনস্বার্থে দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিলে পেকুয়া পৌরবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম বলেন, পেকুয়া বাজারে ভূমি অফিসের পাশের একমাত্র খেলার মাঠ দখল মুক্ত করা এবং যানজট নিরসন, ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনের জন্য ইতিমধ্যে আমি আবেদন পেয়েছি। উক্ত সমস্যা গুলো নিরসন করার জন্য আমরা কাজ করে যাবো।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস