আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করেছে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলো, আদমদীঘি উপজেলার চকবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৬), আছের সরদারের ছেলে ময়নুল হক (৩৫), মোজাহার হোসেন মোজার ছেলে জালাল উদ্দিন (২৫) ও হাছেন আলীর ছেলে বাচ্চু হোসেন (৩৫)। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার বোর্ডে থাকা ৪৩০ টাকা, একসেট প্লেকার্ড তাস, ৩টি অর্ধ পোড়ানো সাদা মোমবাতি। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত সোমবার রাতে আদমদীঘির উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া গ্রামের জনৈক ব্যক্তির দোকানের পিছনে বাঁশঝাড়ের নীচে বাঁশের তৈরী মাচংয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই চারজন জুয়াড়িকে গ্রেফতারসহ সরঞ্জাম জব্দ করে। আদমদীঘ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা রুজু করে গত মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন