শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেন মিয়াকে (৫৯) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোমেন মিয়া শিবপুর মডেল থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি মৃত আফাজ উদ্দিনের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল নোয়াদিয়া (খালপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মোমেন মিয়া কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর মোমেন মিয়াকে আইনানুগ কার্যক্রমের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস