নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুকের দাবিতে মুন্নি আক্তার (২৮) নামের এক গৃহবধূকে মারধর করে ভাড়া বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোহাম্মদ আবু ইউসুফের (৩৪) বিরুদ্ধে। এ ঘটনায় মুন্নি আক্তার নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে স্বামী আবু ইউসুফ, বাসার কেয়ারটেকার আলমগীর হোসেন (৬০)সহ আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
মুন্নি আক্তারের অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা মুন্নির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আবু ইউসুফের পরিচয় হয়। পরে তাঁদের বিয়ে হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের সময় মুন্নি তাঁর বাবার বাড়ি থেকে পাওয়া পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা স্বামীকে দেন। তাঁদের দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর প্রায় দেড় বছর তাঁরা ঢাকায় বসবাস করেন। গত তিন মাস ধরে তাঁরা নবীনগর পৌরসভার কলেজপাড়ার বেলজিয়াম হাউজে ভাড়া থাকছিলেন। বিয়ের কিছুদিন পর থেকেই আবু ইউসুফ আরও টাকা ও আসবাবপত্র এনে দেওয়ার জন্য মুন্নির ওপর চাপ দিতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। বাবার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা এনে দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময় মারধর ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মুন্নি আক্তারের ভাষ্য, গত ১২ সেপ্টেম্বর সকাল আটটার দিকে যৌতুকের টাকার জন্য তাঁকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে বাসা থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি বাসার কেয়ারটেকার আলমগীর হোসেনকে জানালে তিনিও তাঁকে বাসা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন বলে অভিযোগ করেন মুন্নি। পরে বাসায় তালা লাগিয়ে দেওয়ায় কয়েক দিন ধরে তিনি ভাড়া বাসায় ঢুকতে পারছেন না বলেও অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবু ইউসুফের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোরশেদুল আলম চৌধুরী জানান, গৃহবধূর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস