ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৬ বিকাল ৫:৭

কক্সবাজারের পেকুয়া পৌরসভার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ও পেকুয়া চৌমুহনী এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা স্থায়ীভাবে সমাধানের দাবি জানানো হয়েছে। এসব সমস্যা নিরসনে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত আবেদন করেছেন নবগঠিত পেকুয়া পৌরসভার বাসিন্দা ও পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। এসময় পেকুয়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আবেদনে বলা হয়, বাজার ও চৌমুহনী এলাকায় যানজট, ফুটপাত দখল, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং রাস্তার পাশে ভাসমান দোকান বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে পরিবেশ দূষণও বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে। 

আবেদনে আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের মেইন রোডের উভয় পাশে থাকা ভাসমান দোকান ও হকারদের স্থায়ীভাবে উচ্ছেদ করে পথচারীদের চলাচলের সুবিধার্থে জায়গা উন্মুক্ত রাখার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বাজার ও আশপাশের আবাসিক ভবনগুলোর বর্জ্য ফেলার জন্য স্থায়ী ডাস্টবিন স্থাপন এবং জনবল নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলা ভূমি অফিসসংলগ্ন ঐতিহ্যবাহী খেলার মাঠ/স্কুলের মাঠ হিসেবে ব্যবহৃত জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে খাস খতিয়ানভুক্ত ১.৪০০ একর জমির মধ্যে অবৈধ দখল উচ্ছেদ করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

অন্যদিকে, পেকুয়া চৌমুহনী এলাকায় যানজট কমাতে চৌ-রাস্তার পাশে ভাসমান দোকান স্থায়ীভাবে উচ্ছেদ এবং মোড় থেকে গাড়ি অপসারণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। চৌমুহনী ও আশপাশের আবাসিক ভবনের ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন ও প্রয়োজনীয় জনবল নিয়োগের কথাও বলা হয়েছে।

আবেদনের শেষে উল্লেখিত সমস্যাগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম বলেন, পেকুয়া বাজারে ভূমি অফিসের পাশের একমাত্র খেলার মাঠ দখল মুক্ত করা এবং যানজট নিরসন, ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনের জন্য ইতিমধ্যে আমি আবেদন পেয়েছি। উক্ত সমস্যা গুলো নিরসন করার জন্য আমরা কাজ করে যাবো।

পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়া বাজার ও চৌমুহনী এলাকার যানজট, বর্জ্য ব্যবস্থাপনা এবং খেলার মাঠ দখলের মতো সমস্যাগুলো দীর্ঘদিনের। এসব কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি বাড়ছে। জনস্বার্থে দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে খেলার মাঠটি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিলে পেকুয়া পৌরবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন