ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৬ বিকাল ৫:৮

নওগাঁর রাণীনগর থানায় উদ্ধার হওয়া চোরাই গরু রাখা ও দেখাশোনা করা নিয়ে চরম বিপাকে পড়েছে থানা পুলিশ। প্রায় দুই মাস অতিবাহিত হলেও গরুগুলোর প্রকৃত মালিকানা নির্ধারণ না হওয়া এবং আইনি জটিলতায় নিলাম স্থগিত থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে থানার ভেতরে উন্মুক্তভাবে গরুগুলো চলাফেরা করায় দুর্গন্ধ ও বর্জ্যে প্রশাসনিক পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছে।
​ঘটনার সূত্রপাত গত ১০ জুলাই রাতে। ওই দিন রাণীনগর উপজেলার গোনা দীঘিরপার পশ্চিমপাড়া গ্রামের খোকন সরদারের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় ১২ জুলাই খোকন সরদার বাদী হয়ে রাণীনগর থানায় মামলা (মামলা নং-১০, তারিখ: ৩০/০৮/২০২৬) দায়ের করেন।

​মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৫ জুলাই নাটোর জেলার সিংড়া থেকে চোর চক্রের সদস্য হাবিবুর রহমান (৪২), ফেরদৌস হোসেন (২৬) ও আসলাম দেওয়ান (৪৩)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয় গোলাম রব্বানী ওরফে রাব্বানী পাখিটাকে (৩৯)

​পরবর্তীতে রাণীনগর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সিংড়া থানা ও র‍্যাবের যৌথ অভিযানে সিংড়া উপজেলার হাট তাজপুর এলাকার সুজীত চন্দ্র ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) এবং বড় বাড়ইহাটি এলাকার সুচন্দন রাজ বংশী ওরফে সজল (২৭)-কে গ্রেপ্তার করা হয়। একই সাথে তাদের বাড়ি থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গরুগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে আসামিদের আদালতে চালান দেওয়া হয়। আদালত পরবর্তীতে গরুগুলো বিক্রির জন্য গত ৩০ আগস্ট নিলামের দিন ধার্য করেন। কিন্তু গ্রেপ্তারকৃত আসামি সুজিতের স্ত্রী পপি হালদার উদ্ধার হওয়া গরুগুলোকে নিজের দাবি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (নওগাঁ)-এ নিলাম বন্ধের আবেদন জানান।
​পপি হালদারের আবেদনের প্রেক্ষিতে আদালত নিলাম কার্যক্রম স্থগিতের আদেশ দেন। ফলে আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গরুগুলো থানার হস্তান্তরের সুযোগ বন্ধ হয়ে যায়।
​
দীর্ঘদিন ধরে গরুগুলো থানার গ্যারেজে রাখা হলেও কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে পুলিশ সদস্য ও সেবাগ্রহীতারা। গ্যারেজে গরু রাখার ফলে পুলিশের মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে রাখতে হচ্ছে।

​এছাড়া গ্যারেজের পাশেই পুলিশের আবাসিক কোয়ার্টার থাকায় গরু ও গোবরের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন সেবা নিতে আসা সাধারণ মানুষ ও থানার আবাসিক এলাকায় থাকা বাসিন্দারা দুর্গন্ধের কারণে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
​
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান,আদালত থেকে নিলামের দিন নির্ধারণ করা হলেও নাটোরের সিংড়া এলাকার পপি রানী হালদার নিলাম স্থগিতের আবেদন করেন। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গরুগুলো আমাদের হেফাজতেই রাখতে হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে খাবার ও পরিচর্যার ব্যবস্থা করা হলেও স্থান সংকটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন