ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৬ বিকাল ৫:১৫

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে টহল পুলিশের গাড়ির সাড়ে চার শ থেকে ৫০০ গজের মধ্যে দিনদুপুরে এক মাদ্রাসা শিক্ষক ও ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে রাণীনগর উপজেলার বড়বাড়িয়া রেলক্রসিং এলাকার পুলিশ বক্সের অদূরে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগীরা হলেন আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর কওমী মাদ্রাসার সহকারী শিক্ষক নাহিদুল ইসলাম এবং রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী আবু রায়হান।

মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শিক্ষক নাহিদুল ইসলাম ও তার প্রাক্তন ছাত্র ব্যবসায়ী আবু রায়হান নওগাঁ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন। 

পথিমধ্যে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বাড়িয়া রেলক্রসিং এলাকা পার হয়ে পুলিশ বক্সের প্রায় ৫০০ গজ দক্ষিণে পৌঁছালে ৬ থেকে ৭ জনের একদল মুখোশধারী ছিনতাইকারী তাদের পথরোধ করে।

ছিনতাইকারীরা হাসুয়া ও লোহার রড দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে কাছে থাকা প্রায় ৪৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের দাবি, ছিনতাইয়ের সময় সামান্য পেছনেই পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। 

তবে প্রাণভয়ে তারা চিৎকার করতে পারেননি। পরে ছিনতাইকারীরা অস্ত্র উঁচিয়ে তাদের জোরপূর্বক আত্রাইয়ের দিকে পাঠিয়ে দেয়।
​বর্তমান অবস্থা ও প্রতিক্রিয়া মারধরের শিকার হয়ে ভুক্তভোগীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

​ রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে এখনো কেউ কোনো তথ্য বা লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন