ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৫-৯-২০২৬ বিকাল ৫:৪১

পিরোজপুরের নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক পাঠদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সিরাজুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সিরাজুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা একাডেমিক অফিসার সুমন বিশ্বাস, নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম, সহকারী শিক্ষক অসিম কুমার পাল, পিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না এবং গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার নাইমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা নাজিরপুর উপজেলাকে সম্পূর্ণ তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের তামাক ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন