গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীতে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, প্রশিক্ষিত নারী ও অসহায় পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও গৃহের চাবি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা
পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার বিভিন্ন সহায়তা ও কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেওয়া হচ্ছে। সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে জীবনমান উন্নয়নের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ১০৯টি বাইসাইকেল ও ৭২৬টি শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এছাড়া ৭৩টি সেলাই মেশিন ও ২২টি গৃহের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়া উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১২০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা এবং দিয়ার মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। পরে গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও পরিদর্শন করেন।
সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। সেলাই মেশিন প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আর গৃহের চাবি পাওয়া অসহায় পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের পাশাপাশি নতুন আশার সৃষ্টি করবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস