রিচার্জ করে বিশ্বকাপের জার্সি জেতার সুযোগ
আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২১ উপলক্ষে ফ্যান ও ফলোয়ারদের জন্য আকর্ষণীয় জার্সি (রেপ্লিকা) ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোন।
এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকরা মাইজিপি অ্যাপ বা গ্রামীণফোন ওয়েবসাইটের মাধ্যমে ২০৭ টাকা ব্যালেন্স রিচার্জ করে জিতে নিতে পারবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সির রেপ্লিকা।
গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিক্যাশন্স মুহাম্মদ হাসান জানান, এ ক্যাম্পেইনের প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাড়াও গ্রাহকরা ২০৭ টাকা রিচার্জে উপভোগ করবেন ৩০ দিনের মেয়াদে ৩৩৫ মিনিট টক টাইম।
ক্যাম্পেইনের প্রতিযোগিতা চলছে গত বুধবার (১৩ অক্টোবর) থেকে রোববার (১৭ অক্টোবর) পর্যন্ত। এ সময়ে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যেসব গ্রাহক উল্লেখিত পরিমাণ রিচার্জ করবেন তাদের মধ্য থেকে প্রতি মিনিটের প্রথম গ্রাহককে পুরস্কৃত করবে গ্রামীণফোন।
ক্যাম্পেইন শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রামীণফোন বিজয়ীর নাম ঘোষণা করবে ১৫ দিনের মধ্যের জার্সি ডেলিভারি দেয়া হবে।
রিচার্জের রিসিভার অর্থাৎ যার অ্যাকাউন্টে রিচার্জ করা হবে তিনি বিজয়ী বলে বিবেচিত হবেন। বিজয়ীদের এসএমএস’র মাধ্যমে পুরস্কারের ব্যাপারে নিশ্চিত করা হবে। সাথে একটি লিঙ্কও দেওয়া হবে যেখানে পুরস্কার ডেলিভারির জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
বিজয়ীদের বিনামূল্যে ডেলিভারি দেয়া হবে। ডেলিভারি পেতে এসএমএস-এ দেওয়া লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে ২২ অক্টোবরের মধ্যে।
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা