ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ১:৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই কৃতি শিক্ষার্থী। তারা হলেন গণিত বিভাগের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের কানিজ ফাতেমা এবং সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী অশিত বিশ্বাস।
কানিজ ফাতেমা সিজিপিএ ৩ দশমিক ৯৭ এবং অশিত বিশ্বাস সিজিপিএ ৩ দশমিক ৮৪ অর্জন করে এ সম্মাননা পেয়েছেন।

 রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও শিক্ষা সচিব আব্দুল খালেক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয় বছরে স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর পর্যায়ে দেশের সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা আর্থিক প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর ৪ হাজার ৯২১ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
বিএম কলেজের দুই শিক্ষার্থীর এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ সাফল্য প্রতিষ্ঠানের একাডেমিক অর্জন ও সুনামকে আরও সমৃদ্ধ করেছে।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জি এম শহীদুল ইসলাম বলেন, কানিজ ফাতেমার এ অর্জন বিভাগের জন্য আনন্দের। তার মেধা ও পরিশ্রম অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। তাকে বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলিনী জয়ধর বলেন, এ অর্জন বিভাগের জন্য গৌরবের। এর আগে এ বিভাগের তন্ময় ও অনির্বাণও এ সম্মাননা পেয়েছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করেন তিনি।
বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের এ অর্জন পুরো কলেজ পরিবারের জন্য গৌরবের। এ সাফল্য কলেজের একাডেমিক সুনামকে আরও এগিয়ে নিয়েছে। কলেজের যেসব শিক্ষার্থী সিজিপিএ ৩ দশমিক ৮০-এর বেশি পেয়েছেন, তাদেরও সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার