ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ১:৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে সয়াবিন তেলের সরবরাহে টান পড়েছে। দাম বাড়তে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর কোম্পানির পক্ষ থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কথা জানিয়েছেন খুচরা বিক্রেতারা। এদিকে কোনো কোনো দোকানে নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে প্রতি লিটারে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

সরেজমিনে উপজেলার ভুইয়াগাতি, ধানগড়া ও নিমগাছী বাজারের কয়েকটি মুদি দোকানে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

ভুইয়াগাতি ও ধানগড়া বাজারের কয়েকজন ক্রেতা জানান, দোকানে সয়াবিন তেল চাইলে সংকটের কথা বলা হচ্ছে। আবার কোনো কোনো দোকানে নির্ধারিত খুচরা মূল্য তালিকার চেয়ে প্রতি লিটারে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। প্রয়োজনের কারণে বাধ্য হয়ে বাড়তি দামেই তেল কিনতে হচ্ছে বলে জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা বলেন, “দোকানে গেলে সয়াবিন তেল নেই বলা হচ্ছে। আবার বেশি দাম দিতে রাজি হলে তেল পাওয়া যাচ্ছে। বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে।”

তবে খুচরা বিক্রেতাদের দাবি, কোম্পানিগুলোর কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিক্রেতা বলেন, “কোম্পানিগুলোকে সয়াবিন তেলের চাহিদা দেওয়ার পরও তারা পর্যাপ্ত তেল দিচ্ছে না। এ কারণে আমরা নির্ধারিত মূল্যের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি করছি।”

এদিকে উপজেলার নিমগাছী বাজারের ব্যবসায়ীরা জানান, সয়াবিন তেলের দাম বাড়তে পারে—এমন খবর শোনার পর গত এক সপ্তাহ ধরে কোম্পানির কাছ থেকে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। কোম্পানির লোকজন তেল সরবরাহ বন্ধ রেখেছেন বলে জানান তারা।

ব্যবসায়ীরা আরও জানান, আগামীকাল নতুন করে তেল সরবরাহ দেওয়ার কথা রয়েছে। নতুন তেল বাজারে আসার পর দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বলে জানান তারা।

নিমগাছী বাজারের এক ব্যবসায়ী বলেন, “গত এক সপ্তাহ ধরে কোম্পানির কাছ থেকে তেল পাচ্ছি না। দাম বাড়বে নাকি কমবে, সেটিও নিশ্চিত নয়। আগামীকাল নতুন করে তেল দেওয়ার কথা রয়েছে। তখন বাজার পরিস্থিতি বোঝা যাবে।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, “এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে পারলাম। খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সাধারণ ক্রেতাদের দাবি, সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে দ্রুত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন