ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ১:৭

 দাম্পত্য কলহের জেরধরে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছে।

খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ওইদিন সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ঘটনাটি ঘটেছে বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠি কলোনির আহসান হাবিবের ভাড়াটিয়া বাড়িতে।নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) পেশায় বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারি (মুহুরি) ছিলেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে নুরুজ্জামানের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী নাসিমা বেগমের দাম্পত্য কলহ চলে আসছিলো।
পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের কারণে সোমবার দিবাগত রাতে স্ত্রী নাসিমা বেগম তার স্বামী নুরুজ্জামানকে আঘাতের পর শ্বাসরুদ্ধকরে হত্যা করেছে। পরবর্তীতে বাসার বাহির থেকে তালাবদ্ধ করে নাসিমা আত্মগোপন করেছে।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ভোররাত সাড়ে  চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে ওই বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানিয়েছেন, নিহত নুরুজ্জামান হাওলাদার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে।
কর্মের সুবাধে তারা ইছাকাঠী এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি নিহতের পলাতক স্ত্রীকে আটক ও পুরো ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত