বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন
১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ মনোযোগ সহকারে পর্যালোচনা করেন এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি থানার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের পেশাগত দক্ষতা, মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি মহোদয় বাকেরগঞ্জ থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। তাঁর এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
পরিদর্শনকালে বরিশাল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, জেড, এম, মুস্তাফিজুর রহমান, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস