ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ
শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত, পড়াশোনায় মনোযোগ বাড়ানো, মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে রাখা এবং এসএসসিতে শতভাগ পাসের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক নিখিল হাজরা বলেন, বিদ্যালয়ের হারানো সুনাম ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বর্তমান সভাপতি মো. শিপন মুন্সীর শিক্ষা ও অভিজ্ঞতার প্রশংসা করে বিদ্যালয়ের উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি মো. শিপন মুন্সী বলেন, একসময় ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ফলাফলে উপজেলার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি ছিল। সেই অবস্থান ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পরীক্ষার ফল উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। আসন্ন প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুতি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।
তিনি বলেন, পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষা বিধি ও কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করা হবে। কোনো শিক্ষার্থী অসদাচরণ করলে প্রথমে তার অভিভাবককে জানানো হবে। বারবার অভিভাবক বিদ্যালয়ে না এলে বা শিক্ষার্থীর আচরণে পরিবর্তন না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
অভিভাবক সাইফুল সরদার ও মো. ওবায়দুল শেখ সন্তানদের পড়াশোনা ও নৈতিক শিক্ষার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্লাও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
ইংরেজি শিক্ষক কামরুজ্জামান খান পিকলুর সঞ্চালনায় সভায় শিক্ষক, অভিভাবক, সমাজসেবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস