ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ১:৩৫

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশের সহায়তায় নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ই সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী'র সভাপতিত্বে এই নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আবদুর রহমান। কারিতাস চন্দনাইশ এরিয়া ম্যানেজার মো.জসীম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট রিবেরু,চট্টগ্রামের প্রোগ্রাম ডানিয়েল শিপু গমেজ, চন্দনাইশ পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদার,চন্দনাইশ পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল কবিরসহ কারিতাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে এদেশের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  তারও ধারাবাহিকতা চন্দনাইশ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শত পরিবারকে আর্থিক সহায়তায় কারিতাসের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে চন্দনাইশ পৌরসভা এলাকায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে নগদ ৬০০০/- (ছয় হাজার টাকা) করে মোট ১৮ লক্ষ টাকা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন