ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ১:৪৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্থায়ী আদেশ ও আইনি প্রক্রিয়া মেনে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংস ও মাটিচাপা দেওয়া হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে চোরাচালান ও শুল্ক ফাঁকির দায়ে জব্দ হওয়া এবং দীর্ঘদিন শুল্ক গুদামে পড়ে থেকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া পণ্যগুলো আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য, সার, ওষুধ, তামাকজাত দ্রব্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও প্রসাধনী সামগ্রী। প্রায় ১৫ হাজার ২০০ কেজি ওজনের এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২৩ লাখ টাকা। জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকির কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বড় গর্ত খুঁড়ে এসব পণ্য বিনষ্ট করা হয়।

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পণ্য ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক ও রংপুরের যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমান, সদস্য সচিব ও কুড়িগ্রামের সহকারী কমিশনার সাঈদুর রহমান মুন্না, ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর সহকারী পরিচালক মতিউর রহমান, সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক, রাজস্ব কর্মকর্তা জহির রায়হান সিদ্দিক এবং শুল্ক গুদাম কর্মকর্তা জুনেদ আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান