ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ২:২৮

"বাজলো তোমার আলোর বেণু, মাতালো রে ভূবণ।"- শরতের দিগন্ত বিস্তৃত নির্মল আকাশে নীলিমার বুক চিরে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা, শিশির স্নাত কুয়াশাচ্ছন্ন মিষ্টি ভোরে ভেসে আসা শিউলি ফুলের সুমধুর ঘ্রাণ, নদীর ধারে আর উলোবনে কাশফুলের দোলা, গাছে গাছে নানা রঙের ফুল আর বিলে ফুটে থাকা পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য জানান দিচ্ছে, ভক্তের কল্যাণে মর্ত্যলোকে আসছেন দশভুজা দেবী দুর্গা।

দেবীর আগমনী বার্তায় আকাশে-বাতাসে এখন শুধু পুজোর আমেজ। পূজোর আয়োজনে ব্যস্ত আয়োজকরা। কিছুদিন পর থেকেই চারদিকে শোনা যাবে ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ আর সাজসজ্জায় ভরে উঠবে চারদিক। আর সনাতন ধর্মালম্বী ভক্তদের কন্ঠে উচ্চারিত হবে মঙ্গল মন্ত্র:-

"যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। সর্বমঙ্গল-মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্ত তে। সৃষ্টি-স্থিতি-বিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্ত তে। শরণাগত-দীনার্ত-পরিত্রাণ-পরায়ণে। সর্বস্যার্তিহরে দেবি নারায়ণি নমোহস্ত তে।"

শরতের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথিতে বাংলার আকাশ বাতাস জুড়ে আলোড়ন তুলবে ঢাকের বাদ্যি আর ধূপের সুগন্ধি। দুর্গাপূজা বাঙালির চিরাচরিত ঐতিহ্যের অন্যতম প্রতীক, যা ধর্মীয় আচার, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির মহাযজ্ঞ। প্রকৃতিই যেন ঘোষণা দিচ্ছে- আসছেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন দুর্গা মায়ের আগমনী বার্তা। মন্দিরে মন্দিরে পূজার সাজ সাজ রব। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির হৃদয়ে এক অনাবিল আনন্দ ও আবেগ নিয়ে দরজায় কড়া নাড়ছে মহামায়ের আগমনী বার্তা।

দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক অপার আবেগ। কেবল সনাতনী সম্প্রদায় নয়, বাঙালি জাতির সার্বজনীন উৎসব হিসেবে দুর্গাপূজাকে সবাই আপন করে নেয়। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, সর্বত্র চলছে পূজার প্রস্তুতি। প্রতিটি মণ্ডপে চলছে মৃৎশিল্পীদের প্রতিমা গড়ার ব্যস্ততা।

দেবী দুর্গা কেবল অসুরবধিনী নন। তিনি শক্তি, ন্যায় আর সাহসের প্রতীক। তাঁর হাতে অস্ত্র মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, তাঁর আগমন মানে অশুভ শক্তির পরাজয়, শুভ শক্তির জয়। বর্তমান সমাজেও এই বার্তা গভীরভাবে প্রাসঙ্গিক। শিগগিরই ঢাকের বাদ্য, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হবে চারদিক। প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে আনন্দ, ভ্রাতৃত্ববোধ আর সম্প্রীতির বার্তা। শরতের কোমল, শান্ত, স্নিগ্ধ ও রূপময় প্রকৃতি সত্যিই দরজায় কড়া নাড়ছেন দেবী দুর্গার আগমনী বার্তা। এই আগমনী বার্তা আমাদের সকলকে উজ্জীবিত করুক, অন্যায় দূর হোক, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে ঘরে।

এমএসএম / এমএসএম

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান