ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ২:৩১

নাটোরের সিংড়ায় জায়গা লিখে না দেওয়ায় ২য় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ নামের এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী আব্দুল লতিফ উপজেলার ১১নং ছাটারদিঘী ইউনিয়নের দামকুড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় সোমবার (১৪ই সেপ্টেম্বর) আব্দুল লতিফ সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রুখশানা খাতুন। অন্যান্য অভিযুক্তরা হলেন, লতিফের প্রথম স্ত্রী সেলিনা বেগম, প্রথম পক্ষের মেয়ে সোহাগী খাতুন ও ছেলে সজিব হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রথম স্বামী মারা যাওয়ার পর ৮ বছরের মেয়েকে নিয়ে সিংড়া খামারু পাড়া এলাকায় বাসা ভারা নিয়ে থাকতেন রুখশানা৷ রেষ্ট্রী অফিসে চাকরি করে তিনি তার সংসার চালাতেন। এসময় পরিচয় হয় অভিযুক্ত আব্দুল লতিফের সাথে। পরিচয় থেকে বিয়ে। বিয়ের পর রুখশানা লতিফকে ১ লক্ষ টাকা দেন ব্যবসার জন্য। হঠাৎ জানতে পারেন গ্রামে লতিফের স্ত্রী ও কলেজ পড়ুয়া ১টি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শুরু হয় মনোমালিন্য। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়। পরবর্তীতে সম্পর্কের বিভিন্ন অজুহাত দিয়ে ২য় বার কাবিন করে পুনরায় রুখশানাকে বিয়ে করেন লতিফ। শর্ত পারিবারিক ভাবে রুখশানাকে স্বীকৃতি দিবে। বিয়ের কিছু দিন পর লতিফ রুখশানাকে জানায় তার নামে সিংড়া পৌর এলাকায় ১২ লক্ষ টাকা মূল্যের যে ৩ শতক জায়গা আছে তাকে দলীল করে দিলে তার প্রথম পক্ষের স্ত্রী সন্তান রুখশানাকে মেনে নিবে এবং স্বীকৃতি দিবে। লতিফের এমন প্রস্তাবে রাজি না হওয়ায় শুরু হয় রুখশানার উপর মানুষিক নির্যাতন। এক পর্যায়ে উক্ত জায়গা মেয়ের নামে লিখে দেওয়ার পরিকল্পনা করেন রুখশানা। জানতে পেরে স্ত্রী ও সৎ মেয়েকে মারধর করেন লতিফ এবং রুখশানাকে হুমকি দেয় যদি মেয়ের নামে জায়গা লিখে দেয় তাহলে তাকে তালাক দিবে, তার কর্মস্থল রেষ্ট্রী অফিস থেকে তাকে তারাবে, এমনকি মা মেয়েকে এলাকা ছাড়া করবে। হুমকি উপেক্ষা করে গোপনে  মেয়েকে জায়গাটি লিখে দেন রুখশানা। বিষয়টি জানতে পেরে মোবাইলে মা মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন লতিফ। উত্তেজিত হয়ে রেষ্ট্রী অফিসের কেরানীর মাধ্যেমে পাঠিয়ে দেয় তালাকের কাগজ। শুরু করেন বিভিন্ন জায়গার স্লীনতাহানী। তারই ধারাবাহিকতায়,

গত শনিবার (১২ই সেপ্টেম্বর) হাতে ধারালো অস্ত্র (চাপাতি) নিয়ে মা মেয়েকে জিম্মি করে টর্চার সহ হত্যা চেষ্টা করেন লতিফ। ব্যর্থ হয়ে উক্ত জায়গা তার নামে লিখে দেওয়ার জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। সেই সাথে ৭২ ঘন্টা পেরিয়ে গেলে স্কুলে যাওয়ার পথে মেয়েকে কিডন্যাপ ও প্রানে মেরে ফেলার হুমকি দেন।

ভুক্তভোগী রুখশানা খাতুন বলেন, লতিফের ভয়ে আমরা মা মেয়ে কঠিন সময় পার পরছি। আমরা নিরাপত্তা চাই। তাই নিরাপত্তা চেয়ে থানা পুলিশের আশ্রয় নিয়েছি এবং অভিযোগটি তদন্ত সাপেক্ষে থানায় সাধারন ডায়েরী হিসেবে গ্রহনের আবেদন করেছি।

বিষয়টি নিয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগটির তদন্ত চলছে, প্রমান সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান